সুপারফোরের খেলায় আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ২০২২ এর ফাইনালে উঠে গেলো পাকিস্তান। বুধবার (৭ সেপ্টেম্বর) সারজায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে শেষ উইকেটে ৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। যদিও আফগানদের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে বেশ বেগ পেতে হয় বাবর-রিজওয়ানদের।