ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৫:২৯ পূর্বাহ্ন

ভিয়েতনামে পিক্সেল ফোনের উৎপাদন সরিয়ে নিচ্ছে গুগল

চীন থেকে ধীরে ধীরে ব্যবসায়িক কার্যক্রম ভিয়েতনামে সরিয়ে নিচ্ছে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান। এর মধ্যে গুগল, অ্যাপল ও মাইক্রোসফট অন্যতম। গুগলের পরিকল্পনার বিষয়ে অবগত একটি সূত্র জানায়, পিক্সেল ফোন উৎপাদন কার্যক্রমের কিছু অংশ ভিয়েতনামে সরিয়ে নিচ্ছে প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজচায়না।

প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি চীনের ফক্সকন কারখানা থেকে ভিয়েতনামে তাদের পিক্সেল স্মার্টফোন অ্যাসেম্বল কার্যক্রম সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, আগামী বছর মোট পিক্সেল ডিভাইসের অর্ধেক ভিয়েতনাম সরবরাহ করবে বলে আশা প্রকাশ করেছে গুগল। অন্যদিকে পাইপলাইনে গুগলের একটি ভাঁজযোগ্য ডিভাইসও রয়েছে। আগামী বছর ডিভাইসটি বাজারজাতের কথা রয়েছে।

একটি বিষয় মনে রাখা প্রয়োজন যে, প্রতিষ্ঠানটির ভাঁজযোগ্য স্মার্টফোন উৎপাদন চীনকেন্দ্রিকই হবে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যক্তিদের ধারণা, ভাঁজযোগ্য ডিভাইসের ডিসপ্লেতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা চীনের সরবরাহকারীদের কাছাকাছি। তবে এখন পর্যন্ত গুগলের পক্ষ থেকে পিক্সেল ফোল্ড ডিভাইসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ