ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৩:৪১ পূর্বাহ্ন

কোয়ান্টাম ডট ওলেড প্যানেলের উন্নয়নে কাজ করছে স্যামসাং

বর্তমানে বাণিজ্যিকভাবে প্রচলিত ভার্সনের তুলনায় আরো সরু কোয়ান্টাম ডট (কিউডি) ওলেড ডিসপ্লে প্যানেলের উন্নয়নে কাজ করছে স্যামসাং ডিসপ্লে। খবর দি ইলেক।

দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ২২তম তথ্য প্রদর্শনীর আন্তর্জাতিক সভায় (আইএমআইডি) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন রিসার্চ ইনস্টিটিউট (ইটিআরআই) থেকে তথ্যটির সত্যতা নিশ্চিত করা হয়েছে।

ইটিআরআই জানায়, স্যামসাং ডিসপ্লে কিউডি ওলেড ডিসপ্লে প্যানেলের উন্নয়নে কাজ করছে, যেখানে দুটি গ্লাস সাবস্ট্রেটের মধ্যে একটি অপসারণ করা হবে। দক্ষিণ কোরিয়ার ডিসপ্লে উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বর্তমানে কিউডি ওলেড প্যানেলের সরু ফিল্ম ট্রানজিস্টরের (টিএফটি) জন্য একটি এবং কিউডি কালার কনভারশন লেয়ারের জন্য আরেকটি গ্লাস সাবস্ট্রেট ব্যবহার করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ