এলগারকে ফিরিয়ে বিশ্বরেকর্ড অ্যান্ডারসনের, ছুঁলেন ম্যাকগ্রাকে
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে বোল্ড করে দুর্দান্ত এক বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেন জেমস অ্যান্ডারসন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া পেসারে পরিণত হন ব্রিটিশ তারকা।
এক্ষেত্রে জিমি ছুঁয়ে ফেলেন অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার রেকর্ড। ম্যাকগ্রা টেস্টে ৫৬৩, ওয়ানডে ক্রিকেটে ৩৮১ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫টি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৯৪৯টি।
বিজ্ঞাপন
এলগারের উইকেটটি অ্যান্ডারসনের টেস্ট কেরিয়ারের ৬৬২তম। তিনি ওয়ানডে ক্রিকেটে নিয়েছেন ২৬৯টি উইকেট, আর টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৮টি উইকেট। সুতরাং, তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অ্যান্ডারসনের উইকেট সংখ্যা দাঁড়ালো ৯৪৯টি।
উল্লেখ্য, টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেসারদের তালিকায় ম্যাকগ্রাকে টপকে অনেক আগেই এক নম্বরে উঠেছেন অ্যান্ডারসন। সব মিলিযে টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন জিমি। টেস্টে তার উইকেট সংখ্যা ৬৫৮টি। সামনে রয়েছেন শুধু শেন ওয়ার্ন (৭০৮) ও মুত্তিয়া মুরালিধরন (৮০০)।

বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যানচেস্টার টেস্টেই অসি কিংবদন্তিকে টপকে এককভাবে এক নম্বরে উঠে আসতে পারেন ব্রিটিশ তারকা। তার জন্য অ্যান্ডারসনের দরকার আর একটি মাত্র উইকেট।
আইএইচএস/
ইংল্যান্ড-ক্রিকেট দক্ষিণ-আফ্রিকা-ক্রিকেট ক্রিকেট টেস্ট-ক্রিকেট
বিজ্ঞাপন
পরবর্তী খবর
১৯২তম স্থানে থাকায় দুঃখ প্রকাশ
দুই ম্যাচ জিতে ফিফা র্যাংকিংয়ে এগুনোর লক্ষ্য জামাল ভূঁইয়ার
বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৭ আগস্ট ২০২২
দুই ম্যাচ জিতে ফিফা র্যাংকিংয়ে এগুনোর লক্ষ্য জামাল ভূঁইয়ার
আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার এবং ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ উপলক্ষ্যে শনিবার শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। উত্তরার একটি হোটেলে আবাসিক ক্যাম্প করে ক্যাবরেরার শিষ্যরা শনিবার বিকেলে অনুশীলন করেছে পুলিশের মাঠে।
প্রথম দিনের অনুশীলনের পর কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। ২ আগস্ট প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর এ কয়দিন খেলোয়াড়রা বিশ্রামে ছিলেন। তাতে জামাল ভূঁইয়াদের ফিটনেসের ঘাটতি হয়নি বলে জানালোন কোচ ক্যাবরেরা ‘লিগ লেখার পর খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন ছিল। সেটা তারা পেয়েছে। সামনে যথেষ্ট সময় আছে। এখন তারা একদম ঠিক আছে।’
বিজ্ঞাপন
অধিনায়ক জামাল ভূ্ইঁয়া বলেছেন, ‘অনেকদিন পর আমরা একসাথে প্র্যাকটিস করছি। ভালো লাগছে। আগামীকাল থেকে প্রকৃত অনুশীলন শুরু হবে। ১৯২ র্যাংকিংয়ে আছি। আমরা সবাই চাই সামনে এগুতে। শুধু ফুটবলাররাই নন, দেশের মানুষ, দেশের মিডিয়া সবাই চায় আমরা যেন সামনের দিকে আরো এগুতে পারি। এই দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেলে আমরা সামনের দিকে এগুতে পারবো।’
বাংলাদেশ র্যাংকিংয়ে এত নিচে থাকায় দুঃখ প্রকাশ করেছেন জামাল ভূঁইয়া, ‘আমরা র্যাংকিংয়ে অনেক নিচে আছি। এ জন্য ফুটবলপ্রেমীদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের এখন নিজেদেরই প্রমাণ করতে হবে। আমি মনে করি, কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা আছে। আমরা যদি বাহরাইনের বিপক্ষে খেলি তাহলে জয়ের সম্ভাবনা ২০-৩০ ভাগ। আর নেপাল ও কম্বোডিয়ার বিপক্ষে ফিফটি-ফিফটি।’
বিজ্ঞাপন
আরআই/আইএইচএস/
ফুটবল বাংলাদেশ-ফুটবল ফিফা
বিজ্ঞাপন
পরবর্তী খবর
আফগানদের বোলিং তোপে কাঁপছে লঙ্কানরা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৭ আগস্ট ২০২২
আফগানদের বোলিং তোপে কাঁপছে লঙ্কানরা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান বোলারদের তোপে কাঁপছে শ্রীলঙ্কা। ৬০ রান তুলতে তারা হারিয়েছে ৫ ব্যাটারকে। ফলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় দাসুন শানাকার দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৬৪ রান। ভানুকা রাজাপাকসে ৩৬ আর অধিনায়ক শানাকা শূন্য রানে অপরাজিত আছেন।
বিজ্ঞাপন
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক মোহাম্মদ নাবি। তার এই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতেই যেন উঠেপড়ে লাগেন আফগানিস্তানের বোলাররা।
প্রথম ওভারেই তোপ দাগেন আফগানদের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র ফজলহক ফারুকি। বাঁহাতি এই পেসার ওভারের পঞ্চম আর ষষ্ঠ বলে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কুশল মেন্ডিস (২) আর চারিথ আসালাঙ্কাকে (০)। এর মধ্যে কুশলের আউটটিতে আম্পায়ার আঙুল না তুললে রিভিউ নিয়ে জেতে আফগানিস্তান।
বিজ্ঞাপন
সেই ধাক্কার মাঝেই পরের ওভারে আরও এক উইকেট হারায় লঙ্কানরা। নাভিন উল হকের লেগকাটার না বুঝেই মিডঅনে খেলতে চেয়ে উইকেটের পেছনে এজ হন পাথুম নিশাঙ্কা (৩)। ৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কা।
ফজলহক ফারুকি নিজের দ্বিতীয় আর লঙ্কান ইনিংসের তৃতীয় ওভারটি দেন মেইডেন। ফলে প্রথম ৩ ওভারে মাত্র ৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা।
বিজ্ঞাপন
সেই চাপ কাটিয়ে উঠতে চতুর্থ ওভারে নাভিন উল হকের ওপর চড়াও হন ভানুকা রাজাপাকসে আর দানুশকা গুনাথিলাকা। রাজাপাকসের ছক্কা আর গুনাথিলাকার বাউন্ডারিতে ওই ওভারে ১৩ রান তুলে নেয় শ্রীলঙ্কা।
পঞ্চম ওভারে মুজিব উর রহমান দেন মাত্র ৩ রান। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের করা পরের ওভারেই দুটি করে ৪টি চার মেরে ২০ রান তুলে নেন রাজাপাকসে আর গুনাথিলাকা। তাতে পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে ৪১ রান পায় লঙ্কানরা।
৩১ বলে ৪৪ রানের জুটি গড়েন রাজাপাকসে আর গুনাথিলাকা। কিন্তু দলের রান পঞ্চাশ ছুঁতেই ভুল করে বসেন ধীরগতির গুনাথিলাকা। মুজিব উর রহমানকে রিভার্স সুইপ খেলে ডিপ পয়েন্টে ক্যাচ হন ১৭ বলে ১৭ করা এই ব্যাটার।
আফগান অফস্পিনারের দ্বিতীয় শিকার হাসারাঙ্গা। ৮ বলে মাত্র ২ রান করে মিডঅফে নাবির হাতে ক্যাচ তুলে দেন এই অলরাউন্ডার। ৬০ রানে ৫ উইকেট হারায় লঙ্কানরা।
এমএমআর/জেআইএম
শ্রীলঙ্কান-ক্রিকেট আফগানিস্তান-ক্রিকেট টি-টোয়েন্টি-ক্রিকেট এশিয়া-কাপ-ক্রিকেট
বিজ্ঞাপন
সর্বশেষ – খেলাধুলা
১
শ্রীলঙ্কাকে ১০৫ রানেই গুটিয়ে দিলো আফগানিস্তান
২
ক্যাসেমিরোর অভিষেক ম্যাচে জিতলো ম্যানইউ
৩
অনূর্ধ্ব-১৮ প্রিমিয়ার লিগ শুরু হবে ১৫ সেপ্টেম্বর
৪
এলগারকে ফিরিয়ে বিশ্বরেকর্ড অ্যান্ডারসনের, ছুঁলেন ম্যাকগ্রাকে
৫
দুই ম্যাচ জিতে ফিফা র্যাংকিংয়ে এগুনোর লক্ষ্য জামাল ভূঁইয়ার


















