জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে নিজের নাম, জন্ম তারিখ, বাসস্থান, পেশা, পছন্দ অপছন্দ, এমনকি রাজনৈতিক মতামত, পরিবার, ঘনিষ্ঠ বন্ধু থেকে শুরু করে সব কিছুই শেয়ার করতে পারেন।
অনেক সময় এসব তথ্য অন্যের সাথে শেয়ার করলেই বিপদ। তবে আপনি চাইলেই কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য ফেসবুকে লুকিয়ে রাখতে পারবেন।
চলুন জেনে নেওয়া যাক ফেসবুকে ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখার উপায়-
এজন্য প্রথমেই আপনার ফেসবুক প্রোফাইলে লগইন করুন।
এবার ফেসবুকের ‘সেটিংসে’ ক্লিক করুন।

সেখান থেকে নির্বাচন করুন ‘প্রাইভেসি’ অপশনটি। এরপর পাবেন ‘প্রাইভেসি সেটিং অ্যান্ড টুলস’ অপশন। ক্লিক করে এগিয়ে যান।
এরপর ‘অ্যাক্টিভিটি’ অপশনে গিয়ে, ‘হু ক্যান সি ইওর পোস্ট’ অপশনে ক্লিক করতে হবে।
সেটি ‘অনলি মি’ করে দিন। সাথে নিজের সব পোস্ট ‘অনলি ফ্রেন্ড’ ক্লিক করে, লিমিট ফাস্ট পোস্ট লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে চাইলে নিজের ইচ্ছা মতো স্ট্যাটাস, ট্যাগ, বা যে কোনো কিছু ‘অনলি মি’, ‘অনলি ফ্রেন্ড’ বা ‘পাবলিক’ করে রাখতে পারবেন।
এখানে কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, কে ফ্রেন্ডলিস্ট দেখতে পারবে, কে ইমেল আইডি দেখতে পারবে, কে নম্বর দেখতে পারবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিজের মতো করে সেট করতে পারবেন।


















