ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২:০৫ পূর্বাহ্ন

গুগল ওয়ালেট চালু হলো দক্ষিণ আফ্রিকায়

ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম হিসেবে দক্ষিণ আফ্রিকায় কার্যক্রম শুরু করেছে গুগল ওয়ালেট। দেশটির ত্রমবর্ধমান ডিজিটাল পেমেন্ট স্পেসে অবস্থান সুদৃঢ় করতে এ পরিষেবা চালু করল অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি। খবর রয়টার্স।

কভিড-১৯ মহামারী বিশ্বজুড়ে ক্ষয়ক্ষতির পাশাপাশি কিছু সুবিধাও এনে দিয়েছে। এ মহামারী ডিজিটাল লেনদেনকে ত্বরান্বিত করেছে। জনগণ তার স্মার্ট ডিভাইসগুলোর মাধ্যমে যোগাযোগহীন অর্থ প্রদান করতে পছন্দ করে।

গুগল ওয়ালেট অ্যাপটি ভোক্তার ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য সংরক্ষণ করে এবং পণ্য কেনার পর অর্থ প্রদানে ক্রেতাদের সহায়তা করে। গুগল জানায়, গত মঙ্গলবার থেকে দেশটির ফার্স্টর্যান্ড ব্যাংক, ডিসকভারি ব্যাংক, ইনভেসটেক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এবিএসএ ও নেডব্যাংকের কার্ডধারীরা তাদের কার্ডে গুগল ওয়ালেট যোগ করতে পারবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ