ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৫:১৬ পূর্বাহ্ন

এশিয়া কাপের ট্রফি উন্মোচন

সংযুক্ত আরব আমিরাতে ২৭ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। আর মাত্র সপ্তাহ খানেক সময় বাকি। এ উপলক্ষে আজ শনিবার (২০ আগস্ট) এশিয়া কাপ-২০২২ এর ট্রফি উন্মোচন করা হয়েছে।

আরব আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, সহনশীল ও সহাবস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ নাহায়ান মাবারাক আল নাহায়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন করেন।

এবার এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন হাসান মাহমুদ
এ সময় আয়োজক শ্রীলঙ্কা, আমিরাত ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতে ২৭ অগস্ট শুরু হবে এশিয়া কাপ। আর ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। ২৭ আগস্ট শুরু হওয়ার পরদিনই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে।

‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সাথে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর।

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার মহারাজ
প্রতিযোগিতার ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহরের তিন স্টেডিয়ামে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ