ব্যবহারকারীদের জন্য তিন মাসের ফ্রি-টায়াল সুবিধা এনেছে স্পটিফাই। এতে কোনো গ্রাহক পুরো তিন মাস বিনা খরচে প্রিমিয়াম সুবিধা পাবে। প্র্রযুক্তিবিষয়ক সাইট ফোন অ্যারেনা বলছে, সর্বশেষ এ ফিচার চালুতে নিজেদের গ্রাহক সংখ্যা বাড়ানোর আশা করছে অডিও স্ট্রিমিং জায়ান্টটি। এদিকে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কারণে কর্মী নিয়োগের গতি কমিয়েছে সুইডেনভিত্তিক কোম্পানিটি।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্পটিফাইয়ের প্রিমিয়াম গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৮০ লাখে, যা প্রথম প্রান্তিকে ছিল ১৮ কোটি ২০ লাখ। বর্তমানে প্লাটফর্মটির মোট গ্রাহক ৪৩ কোটি ৩০ লাখ, যা প্রথম প্রান্তিকে ছিল ৪২ কোটি ২০ লাখ।
সম্প্রতি নিজস্ব প্লাটফর্মে কয়েকটি নতুন ফিচার যোগ করেছে স্পটিফাই। অর্থ পরিশোধ করা প্রিমিয়াম গ্রাহকদের এখন আলাদা একটি ‘প্লে’ ও ‘শাফল’ বাটন দিচ্ছে কোম্পানিটি।