চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ক্লাউড অবকাঠামো পরিষেবার চাহিদা তুঙ্গে ছিল। বছরওয়ারি হিসাবে এ খাতের ব্যয় ৩৩ শতাংশ বেড়ে ৬ হাজার ২৩০ কোটি ডলারে পৌঁছেছে। তথ্যগত পরিসংখ্যান, মেশিন লার্নিং, ডাটা সেন্টার একত্রীকরণ, অ্যাপ্লিকেশন পরিবর্তন ও ক্লাউড-নেটিভ উন্নয়নের জন্য এ খাতে ব্যয় বেড়েছে।
ক্যানালিসের সর্বশেষ তথ্যানুযায়ী প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ব্যয় ৬০০ কোটি ডলার এবং ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১ হাজার ৫০০ কোটি ডলার বেড়েছে।
দ্বিতীয় প্রান্তিকে এ খাতের শীর্ষ তিনে ছিল অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), মাইক্রোসফট অ্যাজুর ও গুগল ক্লাউড। সম্মিলিতভাবে তাদের ব্যয় ৪২ শতাংশ বেড়েছে।