এজ ব্রাউজার ব্যবহারে বাধ্য করার মাধ্যমে মাইক্রোসফট বিগত সময়ে ব্যবহারকারী ও প্রযুক্তিবিদদের সমালোচনার শিকার হয়েছে। বিশেষ করে যারা এটি ব্যবহারে একেবারেই অনাগ্রহী তারা মাইক্রোসফটের এমন কাজে অনেকটাই ক্ষুব্ধ ছিলেন। চাইলেও সহজে ব্রাউজার পরিবর্তন করা যেত না। আশার বাণী হচ্ছে শিগগিরই এ সমস্যার সমাধান হতে যাচ্ছে। খবর টেকরাডার।
চলতি বছরের মার্চে উইন্ডোজ ১১-তে ব্রাউজার পরিবর্তনের পদ্ধতি সংস্কার করা হয়েছে। তবে উইন্ডোজ ১০-এর পুরনো সংস্করণে এটি আরো সহজ ও পরিষ্কার।
অন্যদিকে ক্রোম ব্রাউজার ও উইন্ডোজ ১০-এর ২২এইচ২ আপডেটের মাধ্যমে যে কেউ সহজেই তাদের ডিফল্ট ব্রাউজার সেটিংস থেকে পরিবর্তন করতে পারবে। এজন্য মূল সেটিংসে প্রবেশ করে ডিফল্ট অ্যাপস ক্যাটাগরি থেকে অ্যাপ পরিবর্তন করা যাবে। বিশ্লেষকদের আশা, উইন্ডোজ ১১-তে এটি যুক্ত হলে আরো ভালো হবে।