ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

অফিসে বসেই ঘরের কাজ করার স্মার্ট পণ্য এনেছে স্মাটা আইটি লিমিটেড

দৈনন্দিন জীবনকে আরো সহজ ও নিরাপদ করার জন্য বিভিন্ন ধরণের স্মার্ট পণ্য বাজারে এনেছে স্মাটা আইটি লিমিটেড। এসব পণ্যের মধ্যে রয়েছে, স্মার্ট সুইচ, স্মার্ট সিসি টিভি ক্যামেরা, স্মার্ট ডোরবেল এবং স্মার্ট ডোর লক। এসব স্মার্ট ডিভাইস কিনলে স্টাটা আইটি লিমটেড দিচ্ছে এক বছরের ফ্রি সার্ভিসিং।

কর্মব্যস্ততা কারণে দ্রুত ঘর থেকে বের হওয়ার সময় যদি ঘরের লাইট বা ফ্যন বন্ধ করতে ভুলে যান, তাহলে স্টাটা স্মার্ট সুইচ ব্যবহার করে ঘরের বাইরে থেকেও লাইট, ফ্যান বন্ধ করতে পারবেন।স্টাটা ডোরবেল থাকলে অফিসে বসেও শুনতে পারবেন ঘরে প্রবেশকারীর কণ্ঠ।

ধরুন আপনি আছেন অফিসে, ঠিক সেই সময় পার্সেল নিয়ে হাজির ডেলিভারিম্যান, চিন্তার কারণ নেই, আপনার স্টাটা ডোর লকের আইডি অ্যাকসেস কিছুক্ষণের জন্য শেয়ার করে দিলে ঘরে ঢুকেই ডেলিভারিম্যান পৌঁছে দিতে পারবে আপনার পণ্য।

আর স্টাটার স্মার্ট সিসি ক্যমেরায় আপনি নিশ্চিত করতে পারবেন ঘরের নিরাপত্তা। উল্লেখ্য, জানা গেছে শিগগিরই স্ট্রাটা নিয়ে আসছে স্মার্ট হেলথ নামে নতুন প্রযুক্তি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ