ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

১০ শতাংশ কমেছে মোবাইল গেমিংয়ের বাজার

২০২২ সালের প্রথমার্ধে মোবাইল গেমিংয়ের বাজার ১০ শতাংশ কমেছে। এ সময় অধিকাংশ গেমের ডাউনলোড উল্লেখযোগ্য হারে কমেছে। সম্প্রতি সেন্সর টাওয়ারের গেম ইন্টেলিজেন্স তথ্য সূত্রে এটি জানা গিয়েছে।

আইএএনএসে প্রকাশিত খবরে বলা হয়, এক বছরের ব্যবধানে মোবাইল গেমিংয়ের বাজার ৯ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ১৪০ কোটি ডলারে নেমেছে। এর মধ্যে আরকেড ও টেবিলটপ ক্যাটাগরির গেমগুলো মুনাফা অর্জন করতে পেরেছে। অ্যাপলইনসাইডারের তথ্যানুযায়ী, আরকেড গেমের আয় আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৭ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে। হাইপারক্যাজুয়াল ও আরপিজি গেমগুলোর আয় ও মুনাফা কমেছে।

বছরের প্রথমার্ধে রেসিং গেমগুলো সবচেয়ে বেশি ২৮ দশমিক ৮ শতাংশ রাজস্ব বাজার হারিয়েছে। অন্যদিকে জিও অবস্থানভিত্তিক ও অগমেন্টেড রিয়েলিটিভিত্তিক গেমগুলো একই সময়ে ২৬ শতাংশ বাজার হারিয়েছে। রাজস্বের পাশাপাশি আগের বছরের তুলনায় চলতি বছর গেম ডাউনলোডের পরিমাণ ২ দশমিক ৫ শতাংশ কমে ২৪০ কোটিতে নেমে এসেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ