অপটেন মেমোরি ব্যবসা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্টেল।
অপটেন এমন এক ধরনের মেমোরি সিস্টেম, যা স্টোরেজ ও র্যামের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে হার্ড ড্রাইভের কর্মক্ষমতা বাড়ায় এবং তা এসএসডির গতি কমিয়ে দেয়।
প্রান্তিক হিসেবে এ ব্যবসার ফল হতাশাজনক হওয়ায় এ সিদ্ধান্তের কথা জানাল ইন্টেল।
বছরের দ্বিতীয় প্রান্তিকে সেমিকন্ডাক্টর জায়ান্টটির আয় ১৭ শতাংশ কমে ১ হাজার ৫৩০ কোটি ডলারে নেমে এসেছে। টেকরাডার