যুক্তরাষ্ট্রে একই মঞ্চে চিত্রনায়ক শাকিব খান ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখা গেছে। আজ শুক্রবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
জানা গেছে, শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন এবং সাকিব আল হাসান স্ত্রী-সন্তান নিয়ে আছেন সেখানেই। এই সুযোগে দুই অঙ্গনের দুই তারকাকে এক মঞ্চে উপস্থিত করেছে শোটাইম মিউজিক।
অনুষ্ঠানের শিরোনাম ছিলো- ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান।’
এর আগেও সিনেমা এবং ক্রিকেট অঙ্গনের এই দুই তারকাকে একাধিক টিভি অনুষ্ঠানে একসাথে হাজির হতে দেখা গেছে। তবে এবারই প্রথম দর্শকদের সামনে একসাথে মঞ্চে হাজির হলেন দুই অঙ্গনের দুই তারকা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ৮টায় শুরু হয় এই আয়োজন। টিকিটের দাম রাখা হয় ২০০ ডলার।