যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য সংঘর্ষে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
কোরিয়ার যুদ্ধবিরতির ৬৯তম বার্ষিকীতে যুদ্ধের প্রবীণ সেনাদের উদ্দেশ্যে বক্তৃতায় কিম এ কথা বলেন। উত্তর কোরিয়া ২০১৭ সালের পর এই প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন এবং সিউল এমন দাবি করার কয়েক সপ্তাহ পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন কিম।
কিম বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো সংকটে সাড়া দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার এ ধরনের হুমকি দিলেন কিম।