ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৯:১৯ অপরাহ্ন

টি-মোবাইল বিনামূল্যে ট্যাব দিচ্ছে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের

করোনা-পরবর্তী স্কুলে ফেরা শিক্ষার্থীদের জন্য অনেক অফার ঘোষণা করেছে টি-মোবাইল। সম্প্রতি অ্যালকাটেল জয় ট্যাব কিডজ-টু নামে একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট আনারও ঘোষণা দিয়েছে মার্কিন টেলিকম জায়ান্টটি। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নতুন ও পুরনো উভয় গ্রাহকই স্টোর অথবা অনলাইনে বিনামূল্যে পাচ্ছেন আকর্ষণীয় ট্যাবটি।

ফোন অ্যারেনার এক প্রতিবেদনে বলা হয়, নতুন সংযোগ না নিয়েও যে কেউ ১৭০ মার্কিন ডলার দিয়ে অ্যালকাটেল জয় ট্যাব কিডজ-টু কিনতে পারবেন। ২০০ ডলারের নিচে দাম এমন ট্যাবলেটের মধ্যে এটি নান্দনিক। কিন্তু অ্যান্ড্রয়েড টেনের সঙ্গে এ ট্যাব বাজারে আসাটা বড় ধরনের চুক্তি ভঙ্গ হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া ট্যাবলেট স্পোর্টসে অতিরিক্ত সুরক্ষার জন্য আট ইঞ্চি আইএফপি ডিসপ্লের সঙ্গে আসাহি গ্লাস যুক্ত করা হয়েছে। এর সঙ্গে ৫ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। টি মোবাইলের অ্যালকাটেল জয় ট্যাব কিডজ-টুর শক্তি জোগাবে ২ গিগাহার্টজের কোয়াডকোর মিডিয়া টেক এমটি৮৭৬৬বি প্রসেসর। আরো থাকছে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ