ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

চিপনির্ভর ই-পাসপোর্ট আনবে টিসিএস

২০২২ সালের শেষ নাগাদ চিপনির্ভর ই-পাসপোর্ট আনতে পারে টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস)। সম্প্রতি প্রতিষ্ঠানটির একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। খবর ইটিটেলিকম।

টিসিএসের পাবলিক সেক্টর বিজনেস বিভাগের প্রধান তেজ ভাটলা বলেন, প্রকল্পটিকে প্রয়োজনীয় সহায়তা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে নতুন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি ডাটা সেন্টার তৈরিতেও প্রতিষ্ঠানটি কাজ করছে। সম্প্রতি পাসপোর্ট তৈরিতে সরকারের কাছ থেকে প্রতিষ্ঠানটি যে প্রকল্প গ্রহণ করেছে, এটি তার দ্বিতীয় ধাপ।

ভাটলা আরো বলেন, মন্ত্রণালয় চলতি বছর পাসপোর্টটি চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং সেটি বাস্তবায়নে কাজ করছে। এটি কার্যকর হয়ে গেলে নতুন পাসপোর্টগুলো হবে চিপনির্ভর। বর্তমানে বাজারে যেগুলো প্রচলিত রয়েছে সেগুলোয় পর্যায়ক্রমে নতুন চিপ সংযোজন করা হবে। তিনি আরো বলেন, বিশ্বজুড়ে চলমান চিপ সংকটের কারণে নতুন ধরনের ই-পাসপোর্ট বাজারে আনার সময়ও পিছিয়ে গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ