ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন

এক্সবক্স পিসি অ্যাপে গেম পারফরম্যান্স ইন্ডিকেটর চালু

এক্সবক্স পিসি অ্যাপে গেম পারফরম্যান্স ইন্ডিকেটর নামে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। ফলে ব্যবহারকারীর ডিভাইস ও অপারেটিং সিস্টেম যদি কোনো গেম না চালাতে পারে তাহলে আগে থেকেই জানিয়ে দেবে। খবর এনগ্যাজেট।

গত ডিসেম্বরে ফিচারটির পরীক্ষা শুরুর পর বর্তমানে এটি সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। এক্সবক্স ব্লগে এক পোস্ট এক্সবক্স এক্সপেরিয়েন্সেসের সিনিয়র প্রডাক্ট ম্যানেজার লিড টিলা নগুয়েন বলেন, গেমের জন্য যে নির্ধারিত সিস্টেমের প্রয়োজন, সেটির সঙ্গে ব্যবহারকারীর কম্পিউটারের কনফিগারেশন পর্যালোচনা সাপেক্ষে তথ্য দেবে অ্যাপটি। যদি কোনো ব্যবহারকারীর কম্পিউটার নির্ধারিত গ্রাফিকসের গেম চালাতে ব্যর্থ হয়, তখন সেটি চালু করতে কী কী বিষয়ের প্রয়োজন, সে-সংক্রান্ত তথ্যও দেখানো হবে।

নতুন ফিচারের মাধ্যমে যেসব গেম-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে, তেমনটাও নয়। যেহেতু মাইক্রোসফটের কাছে অন্য ব্যবহারকারীদের কম্পিউটার-সংক্রান্ত তেমন কোনো তথ্য সংরক্ষণে নেই, তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো রিকমেন্ডেশন বা সহায়তাও করা সম্ভব হবে না। এটি গেমারদের জন্য খুবই কার্যকরী একটি টুল। কেননা এর মাধ্যমে যেসব গেম চলবে না, সেগুলো ইনস্টল করার বিড়ম্বনা এড়ানো যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ