ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

আপত্তিকর শব্দ ফিল্টার করবে ডিসকর্ডের অটোমড

গেমিং ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ডিসকর্ডে নতুন একটি ফিচার যুক্ত হতে যাচ্ছে। সার্ভারের সুরক্ষায় মডারেটরদের জন্য অটোমড ফিচার চালু করা হবে। কোনো আপত্তিকর বা আক্রমণাত্মক মেসেজ পোস্ট হওয়ার আগে এটি স্বয়ংক্রিয়ভাবে সেগুলো শনাক্ত করবে এবং বন্ধ করবে। খবর এনগ্যাজেট।

ফিচারটি ব্যবহারের মাধ্যমে অ্যাডমিন ও মডারেটররা নির্ধারিত কিছু শব্দের তালিকা করতে পারবেন। যেগুলো ডিসকর্ড খুঁজবে। উদাহরণস্বরূপ, অটোমড চালুর মাধ্যমে বটস সেফগার্ডস চালু করা একজন ব্যবহারকারীকে ভয়েস চ্যানেলে যোগদান ও মেসেজ পাঠানো থেকে বিরত রাখা যাবে। মেসেজে যদি কেউ আপত্তিকর কোনো মেসেজ লিখে, এ সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে জানানোর জন্য টুলটি ব্যবহার করা যাবে।

ডিসকর্ড তিনটি তালিকা তৈরি করেছে। যেখানে নির্দিষ্ট কিছু আপত্তিকর শব্দ ও বাক্য রয়েছে। মডারেটররা তালিকায় তিনটি অতিরিক্ত ফিল্টার যুক্ত করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে অটোমড ফিচারটি শুধু কমিউনিটি সার্ভারের জন্য উন্মুক্ত করা হবে। অটোমডের পাশাপাশি ডিসকর্ড অ্যাডমিনদের জন্য আরো দুটি সুবিধা যুক্ত করতে যাচ্ছে। প্রথমটি হচ্ছে সুনির্দিষ্ট হাব। যেখানে অভিজ্ঞদের বিভিন্ন লেখা থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ