হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছেন টলিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য মিমি চক্রবর্তী।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে মিমি তার ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেন। তাতে এভাবে ফ্রেমবন্দি হয়েছেন এই নায়িকা। এসব ছবির কমেন্ট বক্সে দেশের অনেক তারকা লিখেছেন-‘বাংলাদেশে আপনাকে স্বাগতম।’
মিমি কি বাংলাদেশে? এখন তিনি কোথায় আছেন- এমন প্রশ্ন নেটিজেনদের। আবার নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন মিমি এখন বরিশালে। হ্যাঁ, মিমি এখন বরিশালে অবস্থান করছেন।
জানা যায়, এ শিল্পী একঝাঁক তারকাসহ বরিশালে গেছেন। মিমি একা নন, সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসসহ এ তালিকায় রয়েছেন- চিত্রনায়িকা পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, চিত্রনায়ক ফেরদৌস, নিরব, ইমন, সংগীতশিল্পী মমতাজ, পূজা, প্রতীক হাসান, বালাম, পারভেজ সাজ্জাদ, ঐশী, লুইপা প্রমুখ।