ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

ইউটিউব থেকে মাসে ২ লাখ আয় করবেন যেভাবে

চলছে তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগ। আর মানুষ ঘরে বসেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারছেন। ইউটিউব জনপ্রিয় ও নির্ভরযোগ্য আয়ের উৎস।

তবে শুরুতেই ইউটিউব থেকে আয় করা যায় না। ইউটিউব থেকে আয় করার জন্য চ্যানেলে অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে।

তবে এ ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মেনে কাজ করতে হবে। তাহলেই মাসে ২ লাখেরও বেশি টাকা আয় করতে পারবেন।

ইউটিউব পার্টনার প্রোগ্রামের অধীনে থাকা কোনো সদস্য একই ভিডিও একাধিকবার আপলোড করতে পারবেন না। এই কাজ করলে যে কোনো সময় এই প্রোগ্রাম থেকে আপনাকে বের করে দিতে পারে ইউটিউব।

এছাড়াও কোন সদস্য এই প্রোগ্রামের অধীনে থাকবেন, তা ঠিক করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ইউটিউবের। একবার ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্য হয়ে যাওয়ার পরেও নিয়মিত সব নিয়ম মেনে চলতে হবে।

নিয়ম লঙ্ঘন করলে চ্যানেলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে ইউটিউব।

সমাজে অশান্তি সৃষ্টি করে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এমন ভিডিও কখনোই আপলোড করবেন না। এ ধরনের ভিডিও যেসব চ্যানেলে আপলোড হয়; সেসব চ্যানেলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় ইউটিউব।

মাসে একটি বা দুটি ভিডিও নয়, নিয়মিত ভিডিও আপলোড করুন চ্যানেলে। আবার একবারে ৩-৪টি ভিডিও আপলোড না করে নিয়মিত সময়ের ব্যবধানে ভিডিও আপলোড করুন।

যেমন- আপনি যদি মাসে ১০টি ভিডিও আপলোড করতে চান, তবে একবারে সবগুলো ভিডিও আপলোড না করে প্রতি সপ্তাহে নির্দিষ্ট ব্যবধানে দুটি করে ভিডিও আপলোড করুন। এতে আপনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়বে।

ভিডিও রেকর্ড করার সময় দর্শকদের আপনার ভিডিওতে লাইক, কমেন্ট করার অনুরোধ করুন। সাবস্ক্রাইব করার জন্যও বলুন।

বেশি মানুষ আপনার ভিডিওতে লাইক, কমেন্ট করলে অথবা চ্যানেল সাবস্ক্রাইব করলে ইউটিউব দ্রুত আপনার ভিডিও ছড়িয়ে দিতে সাহায্য করবে।

এছাড়া বিজ্ঞাপন থেকেও আয় করতে পারেন। তবে আপনার ভিডিওর উপরে দেখানো লিঙ্কে ক্লিক করে কেউ সম্পূর্ণ বিজ্ঞাপন দেখলে তবেই আয় হবে ইউটিউব থেকে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ