ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

কোয়ান্টাম কম্পিউটারের পেটেন্ট নিয়েছে হুয়াওয়ে

সম্প্রতি চীনে জনসমক্ষে নতুন একটি পেটেন্ট আবেদন প্রকাশ করেছে হুয়াওয়ে। তবে এটি গতানুগতিক স্মার্টওয়াচ, ইয়ারবাডস বা স্মার্টফোনের জন্য নয়। কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য নতুন এ পেটেন্ট আবেদন হুয়াওয়ে টেকনোলজিসের। খবর গিজমোচায়না।

ইউনিক সিরিয়ালে পেটেন্টটি লিপিবদ্ধ করা হয়েছে। পেটেন্টের তথ্যানুযায়ী হুয়াওয়ে এরই মধ্যে কোয়ান্টাম চিপসেট ও কম্পিউটিং ডিভাইস তৈরি করেছে বলে জানা গেছে। হুয়াওয়ের নতুন কোয়ান্টাম কম্পিউটিং ডিভাইসের লক্ষ্য কোয়ান্টাম চিপসেট তৈরির বর্তমান সমস্যাগুলোর সমাধান, যার মধ্যে কোয়ান্টাম চিপসেট তৈরির জটিলতার পাশাপাশি বর্তমানের কম্পিউটিং চিপের তুলনায় নতুন চিপের কম কার্যকারিতার বিষয়ও অন্তর্গত।

নতুন ধরনের কোয়ান্টাম চিপের মাধ্যমে অ্যাসেম্বল কার্যক্রমই শুধু সহজ হবে না, সেই সঙ্গে অধিক কার্যকর ইউনিট তৈরি করা যাবে। এর পরিপ্রেক্ষিতে বাজার হিস্যাও বাড়বে। কোয়ান্টাম চিপে থাকা এম সাব চিপগুলোর উৎপাদন কার্যক্রমে জটিলতা কমাবে, পাশাপাশি এর কর্মক্ষমতাও বাড়াবে। উদাহরণস্বরূপ কোনো সাবচিপে সমস্যা তৈরি হলে তখন শুধু সেটি পরিবর্তন করা যাবে। এক্ষেত্রে পুরো চিপসেট বদলাতে হবে না এবং এতে বৈদ্যুতিক বর্জ্যের পরিমাণও কমে যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ