রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ভোজ্য তেল ও মুরগির। অন্যদিকে দাম কমেছে চাল ও সবজির। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম। শুক্রবার (১০ জুন) সকালে রাজধানীর মোহাম্মাদপুর কৃষি মার্কেট বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এসব বাজারে শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকা, করলা ৬০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, পেঁপের কেজি ৫০ টাকা, বটবটির কেজি ৬০ টাকা, ধুনধুলের কেজি ৪০ টাকা।
বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। পেঁয়াজে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। আর একটু ভাল মানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকা। বাজারে চায়না রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। বার্মার আদার কেজি ৬০ থেকে ৭০টাকা। চায়না আদার দাম কমে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা।
বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। এছাড়াও এসব বাজারে দেশি মুশুরের ডালের কেজি ১৩০ থেকে ১৪০ টাকা। ইন্ডিয়ান মুশুরের ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকায়। প্যাকেট আটার কেজি এখন বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০। খোলা আটার কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা।
বাজারে বাড়ছে ভজ্যতেলের দাম। বাজেটে প্রতিলিটার তেলে ৭ টাকা দাম বেড়েছে। বাজারে ১৯৮ টাকা প্রতি লিটার তেল বিক্রি হলেও কিছু খুচরা দোকানে বিক্রি হচ্ছে ২০৫ টাকা লিটার।
এসব বাজারে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ১৯০ টাকা। বাজারে গরুর মাংসের কেজি ৭০০ টাকা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।
বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়।
বাজারে চালের দাম কমেছে। কেজিতে ২ থেকে ৩ টাকা দাম কমেছে। মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা। একসপ্তাহ আগে মিনিকেটের কেজি ছিল ৭০ থেকে ৭২ টাকা। ২৮ চালের কেজি ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৫২ টাকায়। আগে দাম ছিল ৫৫ টাকা কেজি। নাজিরশাইল চালের দাম কমে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। আগে নাজিরশাইল চালের কেজি ছিল ৮০ টাকা কেজি। বাজারে পোলার চাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।