যেসব ওয়েবসাইটকে অবমাননাকর বা বিরক্তিকর মনে হবে সেগুলো থেকে ক্রোম ব্রাউজারে আসা সব ধরনের নোটিফিকেশন বন্ধে কাজ করছে গুগল। খবর আইএএনএস।
নতুন কোড চেঞ্জের বিষয় উল্লেখ করে প্রকাশিত এক প্রতিবেদনে নাইনটুফাইভ জানায়, কোনো ওয়েবসাইট থেকে নোটিফিকেশন পাঠানো বন্ধে যে পারমিশনের প্রয়োজন, শিগগির ক্রোম সেটি সম্পাদন করতে পারবে।
প্রতিবেদনে বলা হয়, যেসব ওয়েবসাইট কুকিজ ব্যবহারে পারমিশন চায় এবং যেসব অ্যাপ কাজ করার জন্য একাধিক অনুুমতি চায়, সেগুলো থেকে নোটিফিকেশন পেতে চাইলে সহজেই অ্যালাউ বাটনে ক্লিক করতে পারবে ব্যবহারকারীরা।
একজন ব্যবহারকারী যেসব ওয়েবসাইট ভিজিটের পর ভুলে যায় সেগুলো থেকে ব্রাউজার সর্বশেষ তথ্য সংরক্ষণ করে। যদি কেউ ক্রোম নোটিফিকেশন থেকে ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে তখন পরিস্থিতি আরো খারাপ হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোয় গুগল এ সমস্যা সমাধানে বেশ উন্নতি করেছে। বর্তমানে প্রযুক্তি জায়ান্টটি স্প্যাম নোটিফিকেশনের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে কাজ করছে।



















