ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ২:২৯ অপরাহ্ন

নাক ডাকার সমস্যা শনাক্ত করবে গুগল

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো ভালো করতে এবার সার্চ ইঞ্জিন গুগল নিয়ে এলো নতুন দুটি ডিটেকশন ফিচার।

যা গ্রাহকদের নাক ডাকার সমস্যার কারণ খুঁজে দেবে। নাক ডাকা সর্দি-কাশির জন্য হচ্ছে নাকি ঘুমের সমস্যাজনিত তা শনাক্ত করতে কাজ করবে এই দুইটি ডিটেকশন ফিচার।

ফিচার দুইটি আপাতত পিক্সেল ও অ্যান্ড্রয়েড ভার্সনে আনার জন্য কাজ করছে গুগল। সব ঠিকঠাক থাকলে ফিচার দুটি পিক্সেল ভার্সন উন্মুক্ত হবে। এরপর ধীরে ধীরে অ্যান্ড্রয়েড ভার্সনে উন্মুক্ত করা হবে।

টেকভিত্তিক সংবাদ মাধ্যম নাইটুফাইভের রিপোর্ট অনুসারে, গুগল ‘ই-স্লিপ অডিও কালেকশন’ নামের একটি গবেষণা চালাচ্ছে। প্রাথমিক ভাবে এটি গুগলের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। পরবর্তীতে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

নাইনটুফাইভের রিপোর্টে আরো বলা হয়েছে, ওই গবেষণায় অংশ নিতে হলে অংশগ্রহণকারীদের ফুল টাইম গুগল কর্মী হতে হবে। সাথে অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে।

এছাড়া সমীক্ষার অন্যান্য শর্তের মধ্যে একটি হলো, ‘একই ঘরে একজনের বেশি প্রাপ্তবয়স্ক স্লিপার ছাড়া আর কাউকে রাখা যাবে না, বিশেষ করে এমন কেউ যিনি কোনো কোম্পানির জন্য কাজ করেন’।

এ বিষয়ে গুগল জানিয়েছে, তাদের হেলথ সেনসিং টিম ইতোমধ্যে সক্রিয় ভাবেই দুটি ফিচারের ওপর কাজ করছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাডভান্স সেনসিং ক্যাপাবিলিটি ও অ্যালগরিদম যুক্ত টুল ব্যবহার করে ঘুমের উপযোগিতা নিয়ে সচেতন হতে পারবেন। ঘুমের সময় রেকর্ড করা অডিও কালেকশনের মাধ্যমে পর্যাপ্ত ডাটা ডেলিভারি করে অ্যালগরিদম ডেভেলপ করা হবে।

উল্লেখ্য, ‘অ্যাডভান্স সেনসিং ক্যাপাবিলিটি ও অ্যালগরিদম’ বেড সাইড মনিটরিং ফিচারের মাধ্যমে ফোনের ডিভাইসে কাজ করবে। এতে ফিচার ব্যবহারকারীদের রাতে ঘুমের অবস্থা কেমন তা জানা যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ