শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। বেলা ১১টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
এবার ‘খ’ ইউনিটের ১৭৮৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৮ হাজার ৫৫১ জন। সে হিসেবে আসন প্রতি লড়বেন ৩২ দশমিক ৭৪ জন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, কলাভবন, কার্জন হল, সামাজিকবিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদসহ কয়েকটি কেন্দ্রে এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ব্যাপ্তি

চারুকলার সাধারণ জ্ঞান পরীক্ষা বাদে সব পরীক্ষা দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। ক, খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে, শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। এ ছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।


















