লাইসেন্স নবায়ন করার দাবিতে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টরা।
ইসলামী ব্যাংক খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন
মিথ্যা ঘোষণায় পণ্য রপ্তানি করে প্রণোদনা হাতানোর চেষ্টা
বুধবার (১৮ মে) সকাল থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে সিঅ্যান্ডএফ এজেন্টরা এ কর্মবিরতি শুরু করেন।
চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ২০০ থেকে ২৫০ জনের মতো সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স লাইসেন্সিং রুলের অপব্যাখা দিয়ে নবায়ন করা হচ্ছে না। ফলে মঙ্গলবার (১৭ মে) রাত থেকে এসব সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ করতে পারছে না। প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি। যতক্ষণ পর্যন্ত লাইসেন্স নবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।