বেন স্টোকসের এতদিন দায়িত্ব ছিল তিনটি- ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং। সঙ্গে যুক্ত হলো নেতৃত্বের কঠিন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) টেস্ট অধিনায়ক হিসেবে স্টোকসের নাম নিশ্চিত করেছে। দায়িত্ব পেয়ে স্টোকস বলেন, ‘ইংল্যান্ড দলকে নেতৃত্ব দানের সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এটা একটা বিশেষ অধিকার যা সবাই পায় না। গ্রীষ্মে অধিনায়ক হিসেবে অভিষেকের জন্য মুখিয়ে আছি আমি।’
অ্যালিস্টার কুকের পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হয় জো রুট। ২০১৭ থেকে চলতি বছরের ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত সাদা পোশাকে ইংলিশদের নেতৃত্ব দিয়েছেন রুট। গত ১৫ই এপ্রিল অধিনায়কত্ব ছাড়েন তিনি। এরপরই রুটের উত্তরসূরি হিসেবে স্টোকসের নাম শোনা যাচ্ছিল। বর্তমান টেস্ট দলে স্টোকসের চেয়ে মেধাবী, অভিজ্ঞ ও যোগ্য ক্রিকেটার নেই আর কেউ
সবদিক বিবেচনায় ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক হিসেবে স্টোকসকেই বেছে নিলো ইসিবি।