ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন

রেণু পোনাসহ ২৭ জনকে আটক

বরিশাল নগরীর আমতলী এলাকার সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাকে ৬৫ টি ড্রামে গলদা চিংড়ির সাড়ে ১৯ লাখ রেণু পোনাসহ ২৭ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে আটকের পর বিকেলে কোতোয়ালি মডেল থানায় আটককৃতদের সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোন স্টেশন কমান্ডার লে. এম আতাহার আলী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানিয়েছেন, পটুয়াখালীর কালাইয়া থেকে একটি ট্রাকে ৬৫টি ড্রামে গলদা চিংড়ির সাড়ে ১৯ লাখ রেণু পোনা বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিয়ে যাচ্ছিল একটি চক্র। পরে তারা সংবাদ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে ২৭ জন রেণু পোনা কারবারিসহ পুরো চালানটি জব্দ করতে তারা সক্ষম হয়।

আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলার দায়ের করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল করিম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে আসামিদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ