কোলন টিউমারের নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে হাসপাতালে তিন দিন হাসপাতালে ছিলেন কিংবদন্তি ফুটবলার পেলে। গত মঙ্গলবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, পেলের শারীরিক অবস্থা ভালো ও স্থিতিশীল আছে।
শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছিল তিনি। সেখানেই তার বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছে তার।
গত ১৩ ফেব্রুয়ারি কেমোথেরাপির জন্য হাসপাতালে ভর্তি হন পেলে। সেবার তার মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসা শেষে গত ২৬ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।