ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

ল্যাপটপ হঠাৎ করেই গরম হয় কেন

ল্যাপটপ ব্যবহারের সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হতে হয় তা হচ্ছে, ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যায়। এটা যেমন খুবই বিরক্তিকর, সেই সাথে অসুবিধার কারণও বটে। ল্যাপটপ বেশি গরম হলে তার প্রভাব এটির বিভিন্ন যন্ত্রাংশের ওপরও পড়ে। এছাড়াও এ থেকে হতে পারে বিস্ফোরণের মতো দুর্ঘটনা।

তবে ল্যাপটপের কুলিং সিস্টেম বা শীতল রাখার পদ্ধতি যত উন্নত হচ্ছে, ল্যাপটপ তত শক্তিশালী হচ্ছে। এতে ল্যাপটপ দীর্ঘ সময় ব্যবহার করলেও অতিরিক্ত গরম হয় না। কিন্তু কিছু ল্যাপটপের ক্ষেত্রে এখনো ল্যাপটপের গরম হওয়ার সমস্যা রয়ে গেছে।

অনেক সময় এমন কিছু কাজ ল্যাপটপে করা হয়, যার জন্য প্রসেসর খুব বেশি প্রসেস করতে থাকে। এর কারণে ল্যাপটপ গরম হয়ে যেতে পারে।

ল্যাপটপের ফ্যান নষ্ট হলে এই সমস্যা হতে পারে। প্রত্যেক ল্যাপটপে কুলিং ফ্যান থাকে। যার মাধ্যমে গরম হাওয়া বাইরে খুব সহজেই বেরিয়ে আসে। এক্ষেত্রে যদি ফ্যান খারাপ হয়ে যায় তাহলে ল্যাপটপের ভেতরের গরম হাওয়া বেরিয়ে আসতে পারে না।

ল্যাপটপের র‌্যামের ক্ষেত্রে নির্দিষ্ট কার্যক্ষমতা রয়েছে। কোনো কারণে সেই কার্যক্ষমতার থেকে বেশি কাজ করতে হলে ল্যাপটপের র‌্যামের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। যার ফলে ল্যাপটপ গরম হতে পারে।

ল্যাপটপে একসাথে একাধিক কাজ করলে ল্যাপটপের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। ফলে ল্যাপটপ গরম হতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ