ঈদুল ফিতর ও গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে প্রিমিয়াম সেগমেন্টে নতুন স্মার্টফোন আনতে যাচ্ছে ইনফিনিক্স। প্রযুক্তিবিদ ও বাজার বিশ্লেষকদের ধারণা, নতুন স্মার্টফোনটি নোট ১১ প্রোর প্রধান সব ফিচারের পাশাপাশি ব্যবহারকারীদের অভিজ্ঞতায়ও পরিবর্তন আনবে।
ব্যবহারকারীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে ডিসপ্লে সেকশনে পরিবর্তন এনেছে চীনের প্রতিষ্ঠানটি। অ্যামোলেড স্টানার স্লোগানে নোট ১২ স্মার্টফোনটি বাজারে আনা হচ্ছে। বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, নোট ১২ ডিভাইসটির পুরুত্ব ৭ দশমিক ৯ মিলিমিটার হতে পারে। বিভিন্ন ফিচারের জন্য এ ব্র্যান্ডের স্মার্টফোনটি গ্রাহকদের পছন্দের তালিকায় রয়েছে। ইনফিনিক্স নোট ১২-এর বৈশিষ্ট্য নিয়ে এরই মধ্যে প্রযুক্তিভক্তরা আলোচনা করছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, নোট ১২ স্মার্টফোনটিতে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। ইনফিনিটি ডিসপ্লে ফিচার থাকায় ব্যবহারকারীরা বড় আকারের পর্দায় ক্রিস্টাল ক্লিয়ার দৃশ্য উপভোগের সুবিধা পাবেন। ইনফিনিক্স নোট ১২ ডিভাইসে মিডিয়াটেকের হেলিও জি৮৮ আল্ট্রা গেমিং প্রসেসর ব্যবহার করা হতে পারে। সব ধরনের মাল্টিটাস্কিংয়ে সক্ষম স্মার্টফোনটি ব্যবহারকারীদের ভিন্নমাত্রার নিরাপত্তা দেবে। অপারেটিং সিস্টেম হিসেবে ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১১ থাকতে পারে।
মাল্টিটাস্কিংয়ের জন্য ৬ জিবি র্যামের সঙ্গে ব্যবহারকারীদের ৫ জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহারের সুবিধাও দেবে প্রতিষ্ঠানটি। ফটোগ্রাফির জন্য নোট ১২ ডিভাইসে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট ট্রিপল ক্যামেরা থাকতে পারে। মাল্টিটাস্কিংয়ের সুবিধায় স্মার্টফোনটিতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ইন্টেলিজেন্ট ব্যাটারি ও ৩৩ ওয়াটের সুপারচার্জ সুবিধা থাকতে পারে। ফলে হঠাৎ করে চার্জ কমে যাওয়া ও ব্যাটারি পারফরম্যান্সের অবনমন ঘটার কোনো সম্ভাবনা থাকবে না বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক বাজারে কবে নাগাদ স্মার্টফোনটি উন্মুক্ত করা হবে সে বিষয়ে নানা গুঞ্জন উঠলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। বাজারে ফরেস্টব্ল্যাক, জুয়েল ব্লু ও সানসেট গোল্ডেন রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। তবে এর দাম ও ভ্যারিয়েন্ট সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।



















