ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন তিনটি ফিচার যুক্ত করেছে মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। বিশেষজ্ঞদের ধারণা, হোয়াটসঅ্যাপের সাথে টক্কর দেওয়ার জন্যই টেলিগ্রাম নতুন এসব ফিচার যুক্ত করছে।
চলুন তবে জেনে নেই, ফিচার গুলো সম্পর্কে টেলিগ্রাম-
কাস্টম নোটিফিকেশন টোন : নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীরা তাদের মিউজিক কালেকশন থেকে পার্সোনাল বা গ্রুপ চ্যাটের জন্য কাস্টম নোটিফিকেশন তৈরি করতে পারবেন। এ জন্য অ্যাপের সেটিংসে গিয়ে ‘নোটিফিকেশনস অ্যান্ড সাউন্ড’ অপশনে যেতে হবে।
কাস্টম চ্যাট মিউট ডিউরেশন : নতুন আপডেটের পর ব্যবহারকারীরা কোনো চ্যাট নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করতে পারেন। এতে কোনো টাইমার অপশন মিলবে না। তবে নোটিফিকেশন থেকে বিরতি পেতে ‘ডিসেবল সাউন্ড’ অপশনে ক্লিক করতে হবে।
প্রোফাইলের অটো ডিলিট মেনু : এবার থেকে ব্যবহারকারীরা যেকোনো প্রোফাইলের জন্য অটো-ডিলিট অপশন ব্যবহার করতে পারবেন। এটি ২ দিন, ৩ সপ্তাহ, ৪ মাস বা তার বেশি সময়ের টাইমারের বিকল্প প্রদান করবে।



















