ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ন

আগামী বছর থেকে প্রাথমিকে সমাপনী পরীক্ষা হচ্ছে না

আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি ও ইবতেদায়ী) পরীক্ষা নেয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বলেছেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে সব ধরনের পরীক্ষা তুলে দেয়া হবে। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলা হবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানান তিনি।

এদিকে, চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) অনিশ্চিত, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। নভেম্বরের ৩ মাস আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা বা উদ্বেগের কিছু নাই। পরীক্ষা হবে কি না সেটা বছর শেষের ৩ মাস আগে জানানো হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ