ফের রুপালি পর্দায় ফিরছেন ‘মিস্টার বিন’খ্যাত রোয়ান অ্যাটকিনসন।। তবে এবার আর মিস্টার বিন হিসেবে নয়। এবারে এক মৌমাছির সাথে যুদ্ধ করতেই করতেই পর্দায় এন্ট্রি নিচ্ছেন তিনি। বিশাল এক প্রাসাদে একাই তাকে এ যুদ্ধে শামিল হতে হয়েছে। আর এই যুদ্ধে হয়েছে অপূরণীয় ক্ষতি।
নেটফ্লিক্সে আসছে রোয়ান অভিনীত নতুন সিরিজ ‘ম্যান ভার্সেস বি’। ১০ পর্বের এই সিরিজ শিগগিরই প্রকাশ করবে নেটফ্লিক্স।
সিরিজের নামেই স্পষ্ট যে এই ছবির কাহিনি কী হতে চলেছে। সত্যিই কালো- হলুদ রঙের একটি মৌমাছির সাথেই যুদ্ধে নামতে চলেছেন অ্যাটকিনসন। এই যুদ্ধে জয়ী হবে কেবল একজন। হয় অভিনেতা জিতবেন, নয়ত ওই মৌমাছি।
চিত্রনাট্য অনুযায়ী, সিরিজের শুরুটা হবে এক বিশাল প্রাসাদে। ওই প্রাসাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি আচমকাই এক মৌমাছির সাথে যুদ্ধে জড়িয়ে পড়বেন। সিরিজের সার সংক্ষেপের একেবারে শেষে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, ‘অবশেষে কে জয়ী হবে? আর কি মূল্যই বা চোকাতে হবে তাকে?’