ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন

পুরো টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিলেন এলন মাস্ক

সামাজিক মাধ্যমটির চেয়ারম্যানের কাছে মাস্ক জানিয়েছেন, যদি পুরো টুইটারের মালিকানা তিনি না কিনতে পারেন তাহলে যে শেয়ার কিনেছেন সেটিও ভেবে দেখবেন তিনি।

জানা গেছে, মাস্ক টুইটার কেনার আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছেন বৃহস্পতিবার। এতে টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪ ডলার ২০ সেন্ট করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মাস্কের প্রস্তাবিত শেয়ার মূল্য ১ এপ্রিলে টুইটার শেয়ারমূল্যের ওপর ৩৮ শতাংশ প্রিমিয়াম ধরা হয়েছে বলে। মাস্ক টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন, সে খবর প্রকাশের আগে লেনদেনের শেষ দিন ছিল ১ এপ্রিল।

এদিকে শেয়ার কেনার পরই মাস্ককে পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল টুইটার। কিন্তু এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারণ পরিচালনা পর্ষদে যোগ দিলে তিনি একটি নির্দিষ্ট সংখ্যক শেয়ারের বেশি তিনি আর কোনো শেয়ার কিনতে পারবেন না। সূত্র: সিএনএন

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ