বেসরকারি ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের বেধে দেওয়া ন্যূনতম বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে ২০টি ব্যাংক। চলতি মাসের মধ্যে তারা বাস্তবায়ন করবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
জানা যায়, গতকালের মধ্যে (১২ এপ্রিল) ২০ ব্যাংকের বোর্ডের অনুমোদন সাপেক্ষে নতুন বেতন-ভাতা এপ্রিল থেকে দেয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংকে জানিয়েছে।
ব্যাংকগুলো হলো: ডাচ-বাংলা, সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এছাড়া আরও ছয়টি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে তবে তাদের নাম পাওয়া যায়নি।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর বেতন কাঠামো বাস্তবায়নের অগ্রগতি জানার ৫২টি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে চিঠি পঠিয়েছে। যদিও তাদেরকে গতকালের মধ্যে তাদের অগ্রগতি জানানোর জন্য বলা হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন, “নতুন বেতন কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার ইস্যু করে নির্দেশ সেহেতু এটা ব্যাংকগুলোর পালন করতেই হবে। ইতোমধ্যে ২০টি ব্যাংক জানিয়েছে তারা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আরও কিছু ব্যাংক বাস্তবায়নের পথে আছে। তবে এপ্রিলের মধ্যে অধিকাংশ ব্যাংকই বাস্তবায়ন করবে।”