শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে।
এছাড়া এ বছরের মতো সংক্ষিপ্ত সিলেবাসেই নেওয়া হবে আগামী বছরের এএসসি-এইচএসসি পরীক্ষা।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে আগামী বছরের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে।