ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার ব্যবহার করছে চীন

কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার ব্যবহার করছে চীন। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান এ রকম সফটওয়্যার তৈরি করেছে। দেশটির প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর রয়টার্স।

৫০টির বেশি উন্মুক্ত নথি পর্যালোচনা শেষে রয়টার্স জানায়, চার বছরে চীনে ১২টির বেশি প্রতিষ্ঠান এ ধরনের সফটওয়্যার ক্রয় করেছে। যেটি একজন ব্যক্তি একটি ফাইল হিসেবে পরিচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা বিদ্যমান প্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন করে। এটি শুধু তথ্য সংগ্রহ করে। তবে একজন ইউজারকেই তথ্যগুলো সাজাতে হয়।

গত জুলাইয়ে এ বিষয়ে চীনের তৃতীয় বৃহত্তম প্রদেশ হেনানের জননিরাপত্তা বিভাগ প্রকাশিত এক দরপত্রে বলা হয়, প্রযুক্তিটি স্বাধীনভাবে শিখতে সক্ষম। পাশাপাশি এটি তথ্যের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে নির্ভুলভাবে ফাইল তৈরি করতে পারে।

আংশিক তথ্য, মাস্কড, অন্য কোনো নিরাপত্তা ব্যবস্থার অধীন কিংবা কম রেজল্যুশনের ফাইলও যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব। তবে প্রদেশটির জননিরাপত্তা বিভাগ সফটওয়্যার ও এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানায়নি।

নজরদারির ক্ষেত্রে বেইজিং যে পদক্ষেপ নিয়েছে সফটওয়্যার সেটির উন্নয়ন করছে। চীনের বর্তমান তদারকি ব্যবস্থা যে কারো তথ্য সংরক্ষণে সক্ষম হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যদের এটি থেকে বিরত রাখা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ