শিল্পী সমিতির নির্বাচনের পর প্রথম একসঙ্গে শুটিংয়ে অংশ নিলেন করছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা নিপুণ। সরিষার তেলের একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তারা।
শুটিং থেকে ইমন জানান, শনিবার সকাল থেকে তার নিজ এলাকা নরসিংদীতে নিপুণকে নিয়ে শুটিং করছেন। তিনি বলেন, খুব ভালো লাগছে। নিপুণকে নিয়ে শুটিং করছি জেনে স্থানীয় বহু মানুষ আমাদের দেখতে আসছেন।
দুই বছর পর আমরা একসাথে কাজ করছি। শুটিংও করছি আমার নিজের একালায়। এ কারণে নিজেদের প্রোডাকশন মনে হচ্ছে। আমরা সবাই খুব এনজয় করে কাজটি করছি।
শাহীন কবির টুটুলের পরিচালনায় ‘এই তো প্রেম’ ছবিতে ইমন-নিপুণ জুটি বেঁধেছিলেন। সঙ্গে ছিলেন নিরব। পরে ইমন-নিপুণ একসঙ্গে সিনেমা না করলেও একটি প্রসাধনীর বিজ্ঞাপন করেছিলেন।
তখন থেকে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। সেই সূত্রে আগের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলে থাকলেও এবার নিপুণের প্যানেলে যোগ দিয়েছিলেন ইমন। বিপুল ভোটে তিনি নির্বাচিত হন। তিনি জানান, শিগগির বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশনে প্রচারে আসবে।