গুগল মিটে ইমোজি ব্যবহারের মাধ্যমে রি-অ্যাকশন দেয়ার সুবিধা যুক্ত হতে যাচ্ছে। ফিচারটি যুক্ত হলে ব্যবহারকারীরা একে অন্যের সঙ্গে আরো গভীরভাবে যুক্ত হতে পারবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। খবর গ্যাজেটসনাউ।
আগামী সপ্তাহের মধ্যে ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ব্যবহারকারীরা ডকস, শিটস ও স্লাইডেও গুগল মিট ব্যবহার করতে পারবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে।
এক বিবৃতিতে গুগল জানায়, ইমোজির মাধ্যমে গুগল টিম উদযাপনের পাশাপাশি বিভিন্ন সহায়তা করা সম্ভব। পাশাপাশি এটি যেন সবার প্রতিনিধিত্ব করে সে বিষয়টিও গুরুত্বপূর্ণ।
গুগল মিটের অংশগ্রহণকারীরা যখন কোনো ইমোজিকে ক্লিক করবে, তখন স্ক্রিনের ওপর ভেসে উঠবে এবং যখন একাধিক ব্যবহারকারী ক্লিক করবে, সেটি নির্দিষ্ট সময়েই সম্পন্ন হবে। এ সময়টা কেমন ছিল এবং এর অনুভূতির বিষয় নির্ধারণে গুগল টিমের কিছুটা সময় লেগেছিল।