ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

জামিনে মুক্ত হলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

জামিনে মুক্ত হয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন।

বুধবার (৬ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তাকে নিতে আসেন ইভ্যালির কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা।ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ধানমণ্ডি থানার এক মামলায় গত ২১ সেপ্টেম্বর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

তার জামিনসংক্রান্ত কাগজপত্র মঙ্গলবার (৫ এপ্রিল) কারাগারে পৌঁছলে যাচাই-বাছাই শেষে বুধবার বিকেল ৫টা ৫০ মিনিটে কারামুক্ত করা হয়।

এর আগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের জামিন দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিভিন্ন সময়ে তাদের জামিন মঞ্জুর করেন।

গত ১৮ সেপ্টেম্বর গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ধানমণ্ডি থানায় মো. কামরুল ইসলাম চকদার নামের এক ব্যবসায়ী মামলাটি করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ