যুক্তরাষ্ট্রের অফিসে যোগদানে কর্মীদের কভিড-১৯-এর বুস্টার ডোজ নেয়ার বাধ্যবাধকতা শিথিল করেছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। সম্প্রতি প্রতিষ্ঠানটির এক মুখপাত্র সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
করোনা মহামারীর ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ তদারকির সময় সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানটি সব কর্মীকে অফিসে যোগদানের ক্ষেত্রে বুস্টার ডোজ গ্রহণের প্রমাণ প্রদর্শনের নির্দেশনা দিয়েছিল।
মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন বলেন, দেশের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা নীতিমালায় পরিবর্তন এনেছিলাম। বর্তমানে বুস্টার ডোজ নেয়ার প্রয়োজন নেই। রয়টার্স