সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাশ করেছে শতকরা ৫৫.১৩ ভাগ শিক্ষার্থী।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ফল প্রকাশ করে। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
ফলাফল জানার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনে মেসেজ দিয়ে মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।