যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের বুচা শহরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফের যুদ্ধাপরাধী আখ্যা দিয়েছেন।
গতকাল সোমবার (৪ এপ্রিল) তিনি বলেন, পুতিনের বিচার হওয়া উচিত এবং তিনি রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করতে চান।
প্রেসিডেন্ট পুতিনকে ‘একজন যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করে বাইডেন বলেন, ‘এই লোকটি (পুতিন) নৃশংস। বুচায় কী ঘটেছে সেই সত্য আপনারা দেখেছেন। তিনি একজন যুদ্ধাপরাধী, তবে আমাদেরকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে যাতে যুদ্ধাপরাধের বিচার করা যায়।
বাইডেন এর আগেও পুতিনকে একজন যুদ্ধাপরাধী ও ক্রেমলিনের চরম উস্কানিদাতা হিসেবে অভিহিত করেন।
তিনিবলেন, আপনি স্মরণ করতে পারেন আমি সমালোচনা করেছি। এ ব্যাপারে একেবারে সত্যি কথা হচ্ছে, আপনি দেখেছেন বুচায় কি ঘটেছে। এই লোক নিষ্ঠুর ও বুচায় কি ঘটছে তা সবাই দেখছেন।