ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন

টু-স্টেপ ভেরিফিকেশন পিন ভুলে গেলে করণীয়

বাড়তি সুরক্ষার জন্য হোয়াটসঅ্যাপে রয়েছে টু-স্টেপ ভেরিফিকেশন। তবে এটি একটি অপশনাল ফিচার। ব্যবহারকারী চাইলে ব্যবহার করবেন, নয়তো এড়িয়ে যেতে পারেন। এই টু-স্টেপ ভেরিফিকেশন যাকে টু ফ্যাক্টর অথেনটিফিকেশনও বলা হয়।

নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন ফিচার চালু করার পর যখন আপনি হোয়াটসঅ্যাপ খুলবেন তখন আপনাকে একটি ৬ ডিজিট পিন দিতে হবে। এই পিন নম্বর ব্যবহারকারী নিজেই সেট করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ খোলার সময় এই পিন দিলে তবেই আপনার অ্যাকাউন্ট ও চ্যাটবক্স ওপেন হবে।

পাশাপাশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন সেটআপ করলে হোয়াটসঅ্যাপ আপনার ই-মেইল অ্যাড্রেস চাইবে। এই ই-মেইল অ্যাড্রেসে হোয়াটসঅ্যাপ একটি রিসেট লিঙ্ক পাঠাবে। যদি কোনো ব্যবহারকারী ওই ছয় ডিজিটের পিন নম্বর ভুলে গিয়ে থাকেন তাহলে এই রিসেট লিঙ্ক কাজে লাগাতে পারবেন। অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ক্ষেত্রেই কাজটি করতে পারবেন।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে পিন উদ্ধার করবেন-

প্রথমে আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।

এবার ‘ফরগট পিন’ অপশনে ট্যাপ করুন।

এরপর সেন্ড মেল অপশনে ট্যাপ করতে হবে। যে ই-মেইল অ্যাড্রেস আপনার দেওয়া ছিল সেখানে একটি রিসেট লিঙ্ক পাঠাবে হোয়াটসঅ্যাপ।

ই-মেইলে গিয়ে রিসেট লিঙ্ক খুলে ‘কনফার্ম’ অপশনে ক্লিক করতে হবে।

এবার পুনরায় ফোনের হোয়াটসঅ্যাপ খুলতে হবে।

আবারো ‘ফরগট পিন’ অপশনে ট্যাপ করতে হবে।

এরপর ট্যাপ করতে হবে ‘রিসেট’ অপশনে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ