ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৪:৪২ পূর্বাহ্ন

অ্যাপল নতুন পরিকল্পনা করছে স্যামসাংয়ের উত্থান ঠেকাতে

যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে লোভনীয় স্মার্টফোন বাজার। আর এ বাজারকে খুব শক্তভাবে নিয়ন্ত্রণ করছে অ্যাপল।

ব্যবসায়িকভাবে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষে থাকা স্মার্টফোন ব্র্যান্ড অ্যাপলকে টেক্কা দেয়ার সক্ষমতা রয়েছে একমাত্র কোরিয়ান ব্র্যান্ড স্যামসাংয়ের। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারের ৫৭ শতাংশ হিস্যা অ্যাপলের। দ্বিতীয় স্থানে থাকা স্যামসাংয়ের দখলে মাত্র ২৮ শতাংশ। খবর স্যামমোবাইল।

বলা বাহুল্য, একে দ্বিমুখী লড়াই বললে তা বাড়িয়ে বলা হবে। কেননা স্যামসাংয়ের তুলনায় অ্যাপলের বাজার হিস্যা দ্বিগুণের বেশি। তবে ব্যতিক্রমী ব্র্র্যান্ডিংয়ের মাধ্যমে মার্কিন মুল্লুকে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে স্যামসাং। মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল তার নিজ বাজারের একচ্ছত্র আধিপত্য ছাড়া আর কিছুই চায় না।

এজন্য তাদের আরো বেশিসংখ্যক আইফোন বিক্রি করতে হবে। এটা অস্বীকার করার উপায় নেই যে আইফোন খুব ব্যয়বহুল। যেহেতু আইফোনের উৎপাদক প্রতিষ্ঠান অ্যাপল সেহেতু গ্রাহকদের আইওএস-চালিত অন্য উৎপাদক প্রতিষ্ঠানের ডিভাইস কেনার সুযোগ নেই। দাম একটি বড় কারণ, তাই কেউ কেউ অ্যান্ড্রয়েড ফোন কিনতে বাধ্য হন।

তাই যখন প্রিমিয়াম সেগমেন্টে প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়ে তখন মানুষকে ফোন কেনানোর জন্য নতুন উপায় খুঁজতে হয়। দেখা যাচ্ছে অ্যাপল এ ধরনের একটি উপায় খুঁজে পেয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানায়, হার্ডওয়্যার সাবস্ক্রিপশনের মাধ্যমে আইফোন ও আইপ্যাড বিক্রি শুরু করতে পারে অ্যাপল। এতে বলা হয়, এটা মাসিক অ্যাপ ফির মতো ডিভাইসের মালিকানা দেয়া হবে। অনেক দিন ধরেই অ্যাপল সাবস্ক্রিপশনভিত্তিক পরিষেবার দিকে সরে যাওয়ার সচেতন সিদ্ধান্ত নিয়েছে এবং এসব উদ্যোগ কোম্পানির জন্য প্রচুর অর্থ আনছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ