ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১:০১ অপরাহ্ন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

নিহতরা হলেন- কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে ও অটোরিকশার চালক রমজান আলী (৫৫) এবং উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের রীনা আকতার (৩০)।

কালিহাতি থানার এস আই আল আমিন জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিক থেকে একটি পিকআপভ্যান হামিদপুরের দিকে যাওয়ার সময় কালিহাতী সদরের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিকআপটি ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়।

তিনি জানান, এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও একজন নারী যাত্রী নিহত হন। এতে আহত হন আরও পাঁচ থেকে সাতজন। আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ