চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশি গেমপ্রেমীদের জন্য নিয়ে আসছে স্বল্প বাজেটের নতুন একটি স্মার্টফোন। শক্তিশালী প্রসেসরযুক্ত নারজো সিরিজের নতুন ফোনটির মডেল নারজো ৫০। আগামী ৩ এপ্রিল রিয়েলমি উন্মোচন করতে যাচ্ছে স্মার্টফোনটি। যারা গেম খেলতে ভালোবাসেন, এই ডিভাইসটি তাদের গেমিংয়ের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
রিয়েলমি বিগত দুই বছরে নারজো সিরিজের চারটি ফোন বাজারে এনে একে একটি গেমিং সিরিজ হিসেবে দাঁড় করিয়েছে। হেলিও জি৯৬ প্রসেসরযুক্ত এই ফোনটি উন্নত পারফরম্যান্সের সাথে নিঃসন্দেহে গেমারদের মুগ্ধ করবে। সবচেয়ে স্মুথ ও অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতে নারজো ৫০-তে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চির সুবিশাল ফুল এইচডি প্লাস স্ক্রিন। গেমাররা যাতে তাদের পছন্দের গেমগুলো নিজেদের স্বাচ্ছন্দ্যনুযায়ী উপভোগ করতে পারেন, এজন্য এতে রয়েছে রিফ্রেশ রেট অ্যাডজাস্টমেন্টের সুবিধা।
এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ৩৩ ওয়াট ডার্ট চার্জের সাহায্যে ব্যবহারকারীরা মাত্র ৭০ মিনিটে শূন্য থেকে ১০০% চার্জ করতে পারবেন ফোনটিত। যারা ছবি তুলতে ভালোবাসেন, তারা যাতে দুর্দান্ত ছবি তুলতে পারেন এজন্য ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। আর সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
রেসিং কার থেকে অনুপ্রাণিত হয়ে এই ডিভাইসটি কেভলার স্পিড টেক্সচার ডিজাইনে তৈরি করা হয়েছে। রেসিং কারের টেক্সচার ডিজাইনের এই ফোনটি দুর্দান্ত গতির পারফরম্যান্স প্রদান করবে। এমন অসংখ্য ফিচারের সাথে গেমিংয়ে অসাধারণ অভিজ্ঞতা পেতে নারজো ৫০ হতে যাচ্ছে আপনার জন্য দারুণ ফোন।
রিয়েলমির নারজো ৫০ স্মার্টফোনটির দাম হতে পারে ১৬-১৭ হাজার টাকার মধ্যে।



















