ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন

৪ অপারেটর কিনলো ১০ হাজার ৬০১ কোটি টাকার তরঙ্গ

ফাইভ-জি’সহ সেবার মান উন্নয়নে প্রথম রাউন্ডে ১০ হাজার ৬০১ কোটি টাকার তরঙ্গ কিনেছে চার মোবাইল অপারেটর।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির আয়োজনে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই নিলামে টেলিটক, গ্রামীণফেন, রবি ও বাংলালিংক এতে অংশ নেয়।

প্রথম রাউন্ডে টেলিটক ২৩শ’ ব্যান্ডে ১ হাজার ৬৮০ কোটি টাকায় তিনটি ব্লকে ৩০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। রবি ২৬শ ব্যান্ডে ছয়টি ব্লকে ৩ হাজার ৩৬০ কোটি টাকায় কিনেছে ৬০ মেগাহার্টজ তরঙ্গ।

গ্রামীণফোন ২৬শ ব্যান্ডে ছয়টি ব্লকে ৩ হাজার ৩৬০ কোটি টাকায় কিনেছে ৬০ মেগাহার্টজ তরঙ্গ। বাংলালিংক ২৩শ ব্যান্ডে চারটি ব্লকে ৪০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে ২ হাজার ২৪১ কোটি টাকায়।

দুই ব্যান্ডে মোট ১৯০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে চার অপারেটর। দেশের সব মোবাইল অপারেটরের অংশগ্রহণে ২.৩ গিগাহার্জ এবং ২.৬ গিগাহার্জ ব্যান্ডের তরঙ্গের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ফাইভ-জি চালু হয়। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্ক চালু করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ